শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমায় সর্ববৃহৎ জুমার জামায়াত অনুষ্ঠিত

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার জামাত। এতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতের পরিপূর্ণ হয়ে যায়।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা টার সময় জুমার খুতবা ১টা ৪৩ মিনিটে শুরু হয়। ১টা ৫১ মিনিটে জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৬ মিনিটে। জামাতে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে, শুক্রবার সকালে ফজরের নামাজের পর আম বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা নুরুর রহমান। শুক্রবার পৌনে ১০ টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল করা হয়েছে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল সাহেব। এ ছাড়াও বিশেষ কিছু অনুষ্ঠান হয়েছে। যেমন, সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেছেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সাথে নামাজের মিম্বারে বয়ান করেছেন প্রফেসর আব্দুল মান্নান সাহেব, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেছেন ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।

এদিকে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে সকালে থেকেই ইজতেমা ময়দানের উদ্দেশ্যে মুসল্লিদের ঢল নেমেছে। ইজতেমায় অংশ নিতে না পারলেও দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ময়দান মুখী হয়েছে ঢাকা ও গাজীপুরের আশপাশের কয়েকটি জেলার মানুষ।

শুক্রবার ফজরের পরপরই দেশের বৃহত্তম জুমার জামাতে অংশ নিতে টাঙ্গািইল মির্জাপুর থেকে ময়দানে এসেছেন আলম হাসান। তিনি বলেন, খুব কাছে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এতে কাছে থেকেও যদি লাখো মুসুল্লির সাথে জুমার নামাজ আদায় করতে না পারি তাহলে আক্ষেপ থেকে যাবে। আক্ষেপ ঘুচাতে আমরা দুই বন্ধু মোটরসাইকেলে করে জুমার নামাজে অংশ নিতে এসেছি।

ইজতেমা আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ শে জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশ গ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকী অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.