শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হওয়ায় হানিফ মিয়াকে সংবর্ধনা

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

নিজস্ব প্রতিবেদক: মাতৃভুমি গ্রুপে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে পদোন্নতি পেয়েছেন। গত ১৬ জুন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সভায় তাকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ হতে সহ-সভাপতি পদে পদোন্নিত দেয়া হয়। মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গত ৩০ জুলাই তাকে হস্তান্তর করা হয়। চিঠিতে সভাপতি আশা প্রকাশ করে লেখেন, আপনার এ পদোন্নতি আগামী দিনে বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মকান্ডকে গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনার সর্বাত্মক সাফল্য কামনা করছি।

 

মাতৃভমি গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া’র এ পদোন্নতিতে মঙ্গলবার মাতৃভমি কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাতৃভমি গ্রæপের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। মাতৃভমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: মাইনউদ্দিন মিয়া তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আবেগ আপ্লুত বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া বলেন, আমার এ পদোন্নতি দেয়ায় আমি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তরুণ বয়সে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। এখন শেষ বয়সে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় দেশ গড়ায় ভুমিকা রাখতে চাই। একইসাথে মাতৃভুমি গ্রুপের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি, দেশের অবকাঠামো পরিবর্তন ও বেকার সমস্যা সমাধানে অগ্রণী ভুমিকা রাখতে চাই।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাতৃভুমি গ্রুপের পরিচালক (অর্থ) মো: ফিরোজ আলম, পরিচালক (ক্রয়) মো: মহিউদ্দিন মিয়া, পারিচালক (মার্কেটিং) মো: জহিরুল ইসলাম, কনসালটেন্ট হাসান আব্দুল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর তরিকুল ইসলামসহ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.