বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

কাকরাইলের আইডিইবি ভবনে আজ মঙ্গলবার ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)- এর ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ মরহুম গিয়াস উদ্দিন এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এফডিইবি ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তর ফোরামের সেক্রেটারি প্রকৌশলী তারিকুল ইসলাম তারেক এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের এর সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বতীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন, সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, ফোরামের যুগ্ম- সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা কামাল, যুগ্ম- সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল হাসেম প্রমুখ।

অতিথিরা মরহুমের জীবনের স্মৃতি বর্ননা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে যান এবং এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, মরহুম প্রকৌশলী মো: গিয়াস উদ্দিন ইঞ্জিনিয়ারদের যৌক্তিক দাবী আদায়, দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি, প্রকৌশলীদের মাঝে ইসলামি আন্দোলনের দাওয়াত প্রদানের কাজে জীবনের সবটুকু সময় বিলিয়ে দিয়েছেন। প্রকৌশলীদের অধিকার আদায় ও দেশের জাতীয় স্বার্থে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সারাজীবন ভূমিকা রেখেছেন। তিনি তরুণ প্রকৌশলীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ অবদান রেখেছেন এবং পেরেশান ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের হবিগঞ্জ জেলা এফডিইবি’র প্রকৌশলী সম্মেলনে সাংগঠনিক সফরে যাওয়ার প্রাক্কালে ইন্তেকাল করেন। তাই আল্লাহর কাছে শহীদি মর্যাদার জন্য দোয়া চাওয়া হয়।

তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারন, আল্লাহ মরহুমের যাবতীয় গুনাহ-খাতা ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.