সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

নীলফামারীতে র‌্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা রব্বানীর পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

নীলফামারীতে র‌্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রব্বানীর পরিবারের জন্য নব-নির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষ্যে নীলফামারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ‘আগামী সোমবার, বেলা ২টায় (৩০ ডিসেম্বর) বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নব-নির্মিত বাড়ীর চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রংপুরের দায়িত্বপ্রাপ্ত আসাদুল হাবিব দুলু, বিএনপি’র কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এতে সভাপতিত্ব করবেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।’

উল্লেখ্য, ২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলায়— শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

নীলফামারী জেলা সদরের লক্ষীচাপের দুবাছুরি দ্বিমুখি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.