মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

পার্বত্য এলাকার সহজ সরল মানুষদের সমস্যাগুলো অনুভব করুন আর তা সমাধান করুন: পার্বত্য উপদেষ্টা

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

বান্দরবান, ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকার মানুষরা নিজেদের চাহিদা ও সমস্যাগুলোর কথা গুছিয়ে বলতে জানে না। তাই এ এলাকার সহজ সরল মানুষদের সমস্যাগুলো অনুভব করুন আর তা দ্রুত সমাধান করার প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

আজ শনিবার বান্দরবান সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের এক্সটেনশন ভবন উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

এসময় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য সরকারি সকল সুযোগ সুবিধা ন্যাযাতার ভিত্তিতে প্রদান করা এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন করে যাওয়ায় আশাবাদও ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে।

এর আগে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিককের সাথে কথা বলতে গিয়ে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সারাদেশের মত পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে। উপদেষ্টা বলেন, তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবী ভূমি কমিশনকে কার্যকরী করা আর তারই প্রেক্ষিতে পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনের জন্য ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশন নিয়োগের কাজ চলছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নর্বনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৫ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই , জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল উদ্দিন,র্পাবত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাতসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.