সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

ঢাকায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিসের সোহানুর জামান নয়নের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ শনিবার সকালে (ডিসেম্বর ২৮, ২০২৪) নিহত নয়নের শোকাহত পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন— দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের সন্তান নিহত ফায়ার ফাইটার নয়নের পিতা-মাতার সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ মিঠাপুকুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি নিহত নয়নের কবর জিয়ারত করেন। এসময় নিহত নয়নের পিতা আখতারুজ্জামান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ :
ঢাকায় সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে।

আজ শনিবার সকালে, রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে, সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, সচিবালয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল। ফায়ার সার্ভিসের লোকজন তাদের জীবনবাজি রেখে আগুন নেভাতে কাজ করেছে, সোহানুর জামান নয়ন- তার মধ্যে অন্যতম। চলমান স্বাধীনতা রক্ষার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর জামান নয়ন। দেশের স্বার্থে নিজের জীবনবাজি রেখে শহীদ হয়েছেন নয়ন, সচিবালয়ের যে ফ্লোরে আগুন লেগেছিল, সেখানে গুরুত্বপূর্ণ ফাইল ছিল।
সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বোনকে আগামী এক মাসের মধ্যে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বানও জানান রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দেশ থেকে পলাতক স্বৈরাচার হাসিনার মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছিল, সেই সব দুর্নীতির ফাইলগুলো উক্ত স্থানে ছিল। সেগুলো পুড়িয়ে দিতেই এই আগুন।
তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও, বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে।

বিএনপি’র এই নেতা আরও বলেন, এখনো দেশের সকল গুরুত্বপূর্ণ জায়গায় হাসিনার দোসরগুলো আছে। তারা চক্রান্ত করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্পিরিট অক্ষুন্ন রাখতে এখনো সোহানুর জামান নয়নরা জীবন দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আজকে হাসিনা ও তার পুত্র জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ দিয়েছে এফবিআই। আরো কতো দুর্নীতি করেছে হাসিনা ও তার দোসরগুলো আল্লাহ জানে।

এছাড়া রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের প্রতি পৃথিবীর সকল দেশই সহমর্মিতা জানিয়েছে। শুধু পাশের একটি দেশ ব্যাতিত।

প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।▫

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.