বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

জাসাস নেতা-কর্মীদের তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে শুক্রবার বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত বিশাল র‌্যালি সুসংগঠিত, সুশৃঙ্খল ও সার্বিকভাবে সাফল্যমন্ডিত করার জন্য জাসাস’র উল্লেখ্যযোগ্য ভূমিকা’রও প্রশংসা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

শনিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাসাস এর আহবায়ক ও সদস্য সচিবকে দেয়া এক চিঠিতে তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপনের বিষয়টি জানানো হয়েছে।

এদিকে, গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাও এলাকাস্থ বিএফডিসি’র গেটে জাসাস’র উদ্যোগে এ ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাসাস’র সাংস্কৃতিক সন্ধ্যায় বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানসহ অন্যান্য নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.