সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বিএনপির ভাইস চেয়ারম্যানসহ চার জনকে শোকজ

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, তার পুত্র শামীর কাদের চৌধুরীসহ চার নেতাকে শোকজ করেছে বিএনপি। তাদের বিরুদ্ধে ধনী ব্যবসায়ীদের তালিকা তৈরি করে চাঁদা আদায়সহ পাঁচ অভিযোগ করা হয়। ৫ নভেম্বর রাতে পৃথকভাবে শোকজ চিঠি ইস্যু করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী তিন দিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে নির্দেশনা প্রদান করা হয়। গিয়াস কাদেরকে করা শোকজ চিঠিতে উল্লেখ করা হয় বিএনপি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ধনী ব্যবসায়ীদের তালিকা তৈরি করে চাঁদা আদায়, চাঁদা না পেয়ে সিআইপি ইয়াসিনের বাড়ি পুড়িয়ে দেওয়া, সিআইপি মো. ফোরকানের কাছ থেকে চাঁদা না পেয়ে শারীরিক নির্যাতন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি ধৃষ্টতাসহ পাঁচ অভিযোগ আনা হয়।

এ ছাড়া গিয়াস কাদেরপুত্র শামীর কাদের চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমেদ মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শোকজ করা হয়। তাদেরও তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়। গিয়াস কাদেরকে শোকজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি বিএনপির সিনিয়র কোনো নেতা। শোকজের বিষয়ে জানতে গিয়াস কাদের চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.