বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কে শতাধিক প্রাপ্তবয়স্কর ডে-কেয়ার কেন্দ্রে অভিযান, মেডিকেইড জালিয়াতির তদন্ত আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই ডেমোক্র্যাটদের অগ্রগতির সম্ভাবনা ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের, নভেম্বরেই বৈঠকের সম্ভাবনা যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন, অনুমোদন ৩১ শতাংশে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির নেপথ্যে কী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)

সরকারে না থেকেও আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় উন্নয়ন কাজ করছি : প্রিন্স

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

ঢাকা, ডেক্স : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ ইসলামী মূল্যবোধ বিরোধী কার্যকলাপ চালিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। চুরি-দুর্নীতি করতে করতে তারা মসজিদ নির্মান করতেও দুর্নীতি করেছে।এসব পাপের ভারে আওয়ামী লীগ ডুবে গেছে।

এমরান সালেহ প্রিন্স আজ বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা গ্রামে মসজিদের ওজুখানা উদ্বোধন উপলক্ষে গ্রামবাসীদের সমাবেশে বক্তব্য রাখছিলেন ।

সমবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারে না থেকেও আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় উন্নয়ন কাজ করছি।
জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার সুযোগ পেলে আমরা দেশ ও জনগণের কল্যাণে সততার সাথে কাজ করবো। তিনি বলেন, বিএনপি প্রতিশোধ ,প্রতিহিংসা নয়, সম্প্রীতি ,সৌহার্দের নীতিতে বিশ্বাসী ।কিন্তু যারা গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছে, দুর্নীতি ,লটপাট করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, তাদের কোনো ক্ষমা নাই। তারা দেশ ও জনগণের শত্রু।তাদের সাথে কোনো আপোষ নাই।

এর পর তিনি একটি বিদেশী সাহায্য সংস্থার অর্থায়নে বড়বিলা মসজিদের ওজুখানা উদ্বোধন করেন ।
এসময় বিএনপি নেতা পরান আলী কাঞ্চু, আরফান আলী ,চেয়ারম্যান শফিকুর রহমান ,আব্দুল মান্নান মানু, বাচ্চু তালুকদার , উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি লিলু মিয়া ,উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন , জেলা যুবদল সদস্য মোতালেব হোসেন ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.