বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতায় ডেমরায় নবী উল্লাহ নবী’র লিফলেট বিতরণ

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭২ Time View

নিজস্ব প্রতিবেদক: বুধবার,১৬ অক্টোবর,২০২৪ ইং।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু সতর্কতা ও ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে ডেমরা এলাকাজুড়ে লিফলেট বিতরণ করেছে ডেমরা থানা বিএনপি’র নেতাকর্মীরা।

আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। লিফলেট বিতরণকালে স্থানীয় ও ভাড়াটিয়া বাসিন্দাদের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে পুরো এলাকায় থাকা খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম রেজা চৌধুরী সেলিম, প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান,ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মনির হোসেন খান, বিএনপির নেতা মোঃ আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার,৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক দুলাল ভুইঁয়া,৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী গোলাম সারোয়ার লিটন,সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি আলমগীর মিয়া,সহ-সভাপতি নজরুল ইসলাম সকাল,সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন,৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই,৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.গরিব উল্লাহ,সাধারণ সম্পাদক আবু নোমান বেপারীসহ স্হানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মোঃ জাকির হোসেন
বুধবার, ১৬ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.