বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন Queens Arson Survivor Liam Dominguez Celebrates Birthday Surrounded by Family, Friends and FDNY Firefighters জামায়াতে ইসলামী নিয়ে আব্দুল্লাহিল আমান আজমীর মন্তব্যে নতুন বিতর্ক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা: রফিকুল ইসলামের নিন্দা ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা চলছে: বিমানমন্ত্রী অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

মতিয়া চৌধুরী আর নাই

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২০ Time View

 

ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ উপনেতা ও মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী আর নেই। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বুধবার দুপুরের দিকে মতিয়া চৌধুরী এভার কেয়ার হাসপাতালে মারা গেছেন।

এভার কেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস পরিচালক ডা. আরিফ মাহমুদ জানান, বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে মতিয়া চৌধুরী মারা যান।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টে হলে মতিয়া চৌধুরীকে এভার কেয়ার হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ছাত্র ইউনিয়নের রাজনীতি করে আসা মতিয়া চৌধুরী পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে খ্যাতি পান তিনি।

৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।

পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুনে জন্ম হলেও মতিয়া চৌধুরী শেরপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অনেকবার। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে এমপি হন এবং জাতীয় সংসদের সংসদ উপনেতার দায়িত্ব পান। এছাড়া ১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

মতিয়া চৌধুরী ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশ নেন এবং সে সময় চারবার কারাবরণ করেন তিনি। একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন এবং বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামরিক সরকারের সময়ও কারাবরণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.