সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত করার আহ্বান: ব্রিগ. জেনারেল (অব.) ড. শামস

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫২৭ Time View

দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত করার আহ্বান: ব্রিগ. জেনারেল (অব.) ড. শামস।

বৃহস্পতিবার সন্ধ্যায় নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক জামতলা বাজারে আয়োজিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজগাতী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লুতফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ.কে.এম শামসুল ইসলাম শামস ওরফে সূর্য বলেন, বাংলাদেশে আধিপত্যবাদের কোন জায়গা নেই, এ বাংলাদেশে কলুষিত রাজনীতির আর কোন জায়গা নেই। তাই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ জিয়ার এই আদর্শে আদর্শিত হয়ে নতুন রাজনীতি পরিচালিত হবে। সুতরাং যারা এই সুস্থ ধারার বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকতে চান, তাদেরকে এই মূলমন্ত্র মনেপ্রাণে বিশ্বাস করার এবং মনের মধ্যে ধারণ করার আহ্বান জানান।
এছাড়াও তিনি চাঁদাবাজী, কমিটি বানিজ্য ও দূর্বিত্বায়নের রাজনীতির বিপক্ষে কঠোর হুশিয়ার প্রদান করেন
বিকাল ৩টা থেকে রাজগাতী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে স্বতঃস্ফূর্তভাবে জামতলা বাজারে বিএনপি’র মতবিনিময় সভায় যোগদান করে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল উপজেলা বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম ফকির ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লব রাজগাতী ইউনিয়ন বিএনপি নেতা ছালেক আহমেদ নজরুল ইসলাম খান সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং গাংগাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.