সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

এবার স্মরণ কালের ভয়াবহ বন্যায় ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে : প্রিন্স

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩০ Time View

 

মনিরুল ইসলাম ঃ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ রোববার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের বরখালের পাড়ে ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে , নলুয়া গ্রামে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে, সোনামুখা গ্রামে ময়মনসিংহ মহানগর যুব দলের উদ্যোগে এবং রুহি পাগাড়িয়া গ্রামে জাসাসের উদ্যোগে এবং সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া ও পাগলপাড়ায় স্থানীয় উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন । এসময় বন্যা পরিস্থিতি আবলোকন করেন এবং ক্ষয় ক্ষতি সম্পর্কে স্থানীয় জনসাধারণের কাছ থেকে অবহিত হন।

এসব এলাকায় বন্যার্তদের উদ্দেশ্যে তিনি আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান ।

তিনি বলেন, এবার স্মরণ কালের ভয়াবহ বন্যায় ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। কৃষি উৎপাদনে এর বিরুপ প্রতিক্রিয়া সৃস্টি হতে পারে। তিনি বন্যার্ত মানুষের সহায়তায় পর্যাপ্ত ত্রাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক ,মৎস্য ও হাস,মুরগী খামারী, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষয় ক্ষতি নিরুপন করে সহজ শর্তে সুদ বিহীন ঋন প্রদানের আহ্বান জানান ।

এসময় জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা রহমান হোসনা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম ,মহানগর যুবদলের সহ সভাপতি আবদুস শহিদ, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান ,তারিকুল ইসলাম চঞ্চল ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু,উত্তর জেলা জাসাস আহ্বায়ক শফিকুল ইসলাম , সদস্য সচিব ফাররদিন রহমান তালহা, সহ সভাপতি রাব্বী কায়সার আরাফাত, ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাস আহ্বায়ক মইন খন্দকার , সদস্য সচিব রফিকুল ইসলাম ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বিরুল ইসলাম, মহানগর জাসাস সভাপতি সাইফুল ইসলাম রতন,সাধারন সম্পাদক তারেক সালাহ উদ্দিন,
উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,,সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল,সদস্য সচিব আসাদুজ্জামান সুজন,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,পৌর ছাত্র দলের আহ্বায়ক নুরে আলম জনি , ,সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর , উপজেলা জাসাস আহ্বায়ক রাশেদ আমিন , সদস্য সচিব ফয়জুর রহমান, পৌর জাসাস আহ্বায়ক শাহাবুদ্দিন রতন প্রমুখ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.