সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিত পালালো তাদের শ্বেতপত্র প্রকাশ করুন:ফারুক

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

 

ঢাকা : আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা কোন পথে দিয়ে, কার ইঙ্গিত দেশ থেকে পালালো তাদের শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, রাষ্ট্রপতি সহ সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। সচিবালয়ে যখন শেখ হাসিনার প্রেতাত্মার বসে থাকে তখন শহীদ সাইদ- মুগ্ধ কথা ভেবে চোখে পানি চলে আসে। শেখ হাসিনার পেত্মাতারা এখনো ষড়যন্ত্রের গন্ধ আমাদের নাকে আছে। এই ষড়যন্ত্র থেকে আপনাদের (অন্তর্বর্তী সরকার) বের হতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়থ ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ড. মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ করতে পরাজিত শক্তির ষড়যন্ত্র ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং মাফিয়া হাসিনার নিয়োগপ্রাপ্ত সচিবসহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদেরকে বহিষ্কারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্য জয়নুল আবদিন ফারুক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলও তার কতোজন লোককে গ্রেপ্তার করেছেন? বিদেশে বসে খুনীরা যারা দেশের বিরুদ্ধে কথা বলছেন, জনগণ চাওয়া তাদেরকে দেশে এনে বিচার করুন। ৪৬০ থানার ওসিদের আইনের আওতায় আনুন, তারা বলতে পারবে কোথায় আছে ছাত্রলীগ যুবলীগের অবৈধ অস্ত্র।
তিনি বলেন, শেখ হাসিনা নির্দেশে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, লক্ষ মায়ের বুক খালি করেছেন সেই গণহত্যাকারী শেখ হাসিনা বক্তব্য কেন ফেসবুকে প্রচার হচ্ছে? আওয়ামী শাসনামলে আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার কোন বক্তব্য প্রচার করতে পারেনি কোনো গণমাধ্যম। তাই খুনী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বক্তব্য কিভাবে গণমাধ্যম আসে তা জনগণ জানতে চায়।

জয়নুল আবদিন ফারুক আরো বলেন, ডিবি হারুন ও বিপ্লব কুমার সরকারের অত্যাচারের কথা মনে পড়লে এখনো চোখে পানি চলে আসে। দেশের ছাত্র শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করলেও শেখ হাসিনা বলতেন এই দেশ স্বাধীন করেছে আমরা বাবা, এটা আমার বাবার দেশ। তাই আজকে এই অহংকার পতনের হয়েছে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। আমাদের ওপর ভরসা রাখবেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে। ছাত্রলীগ যুবলীগ আবারও অস্ত্র হাতে মানুষ খুন করুন- এটা আমরা চাই না। আইন নিজের হাতে তুলে নেব না কিন্তু কতক্ষন ধের্য ধরে রাখবে জানি না। আপনারা ১৮ কোটি মানুষের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন, সেই নির্বাচন বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার আহ্বান জানান তিনি।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন , ভোট ডাকাতির স্বৈরাচারী সরকারের প্রেতাত্মাদের অপসারণ করতে হবে।
হাসিনা ও তার প্রেতাত্মারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদেরকে রুখতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকার পড়তে আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সমস্ত সংস্কার করা আপনাদের কাজ না। সমস্ত সংস্কার করতে পাঁচ বছর সময় লাগবে। জনগণ এটা চায় না। জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে। মানুষ ৩ বছর বসে থাকবে না
২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় জনগণ।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান বলেন, প্রশাসনে এখনো হাজার হাজার শেখ হাসিনার দোসরা বসে আছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা না করে বরং শেখ হাসিনার সাথে যোগাযোগ করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এরাই হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।
উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের চেয়ার হাজার ছাত্র-জনতা রক্তের উপর বসা। সচিবালয় হাসিনার দোসরদের অপসারণ করতে হবে। এদের বিচারের আওতায় আনতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে ৪৮ ঘন্টার মধ্যে হারুন – বিপ্লবদের গ্রেফতার করার আলটিমেটাম দেন ।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্বোচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ নেসারুল হক, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম ,গণঅধিকার পরিষদসদস্য সচিব ফারুক হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.