সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বিএনপি সম্প্রীতি ও অসাম্প্রদায়িক রাজনীতি করে : আমিনুল হক

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ইং।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচাররা বলেছিল-আওয়ামীলীগ যদি ক্ষমতা ছেড়ে চলে যায় তাহলে তাদের ৫ লক্ষ লোক মারা যাবে, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী স্বৈরাচার সরকারের পতন হয়েছে,দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার হাজার হাজার ছাত্রজনতার লাশের ওপর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে,একটা লোকও কিন্তু তাদের মারা যায়নি।

তিনি বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি করেনা, গুম-খুন-হত্যার রাজনীতি করেনা।বিএনপি সম্প্রীতির রাজনীতি করে,অসাম্প্রদায়িক রাজনীতি করে; বরং আওয়ামীলীগ গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের ওপর জুলুম অত্যাচার নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। মানুষের মৌলিক অধিকার,ভোটাধিকার, বাক স্বাধীনতা হরণ করেছে। অসংখ্য মানুষকে গুম খুন ও হত্যা করেছে।

আমরা হিন্দু ভাইদের সংখ্যালঘু বলতে চাই না উল্লেখ করে আমিনুল হক বলেন, হিন্দু ভাইয়েরা তারা আমাদের বন্ধু,ভাই ও প্রতিবেশী। হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজায় হিন্দু ভাইদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে।

আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখতে দেশের যুবসমাজকে মাদকে আসক্ত করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তারেক রহমানের নির্দেশে আগামীদিনের একটা সুন্দর বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি, যুবসমাজকে মাদককের ছোবল থেকে বেরিয়ে আনতে তাদেরকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার ভিক্তিতেই আমরা একটা মাদকমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।

আজ শনিবার (০৫ অক্টোবর) বিকেলে পল্লবী এ ব্লক বাউনিয়াবাঁধ খেলার মাঠে শহীদ মকবুল স্মৃতি আন্তঃ বাউনিয়াবাঁধ মিনি ফুটবল টূর্নামেন্ট-২০২৪ ইং এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল এর আয়োজনে পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান এর সন্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.