বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হওয়ায় হানিফ মিয়াকে সংবর্ধনা যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন

সংক্ষিপ্ত সফর শেষে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১১১ Time View

ঢাকা : বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষ করে আজ সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ত্যাগ করেন।

আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সরকারি সফরে আজ বিকেলে ঢাকা আসেন। দুপুর ২টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা তাঁকে স্বাগত জানান এবং সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
বাংলাদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও শীর্ষ বাণিজ্য প্রতিনিধিদের সমন্বয়ে ৫৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

ঢাকায় তার সংক্ষিপ্ত সফরকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন।

এরপর বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি ঘণ্টা দুয়েক সময় কাটান।

আনোয়ার ইব্রাহিম ও অধ্যাপক ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং এরপর হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি ছিল বাংলাদেশে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.