সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

পাবনায় গুলিতে নিহত ও আহত পরিবারের খোঁজ-খবর নিলেন তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

 

ঢাকা, ডেক্স : চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে পাবনা জেলায় নিহত শহীদ জাহিদুল ইসলাম, শহীদ মাহবুব হাসান নিলয় ও আহত সাজ্জাদ হোসেন অনিক, আরাফাত, মাহমুদুল হাসান-এর পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংশ্লিষ্ট শোকাহত পরিবারগুলোর সাথে দেখা করে তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা হয়।

আজ সোমবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় পাবনা সদর উপজেলার হাজিরহাট বেতেপাড়ায় আনুষ্ঠানিকভাবে পরিবারগুলোর সাথে দেখা করে তাদের খোঁজ-খবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং পাবনা জেলা বিএনপি’র সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও আহবায়ক আতিকুর রহমান রুমন, মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, পাবনা জেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.