সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

পতিত স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বেমানান : প্রিন্স

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

 

ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সংস্কার ও নির্বাচন নিয়ে হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করে বলেছেন,
মায়ের মতো ছেলেরও লজ্জা শরম বলে কিছু নেই। দেশটাকে ধ্বংস করে এখন কোন মুখে দেশ ধ্বংসকারী আওয়ামী লীগকে সংস্কার ও নির্বাচনে ডাকতে বলেন ?
।

তিনি বলেন, পতিত স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বেমানান। আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না। মানুষ চায় দ্রুত আওয়ামী শাসনামলের অবিচারের বিচার, গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচন । জনগণের চাহিদার বাস্তবায়নই হবে সবচেয়ে বড় সংস্কার।

তিনি আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ইমেক্স সেন্টারে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে এ কথা বলেন।

মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে জালিয়াতি করে জবরদস্তিমূলক ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ।এজন্য রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস ও গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ ক্ষমাহীন অপরাধ করেছে।জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে কি না, তা এখন বড় প্রশ্ন। নেতাকর্মীদের জনরোষের মধ্যে রেখে দেশ থেকে পলায়ন করে নেতাকর্মীদের নিরাপদে রাখার কথা বলে তিনি সহানুভূতি পাবার চেষ্টা করছেন । শেখ পরিবারের ক্ষমতালিপ্সা ,লুটপাট ও ফ্যসিবাদের কারণেই আওয়ামী লীগ বেপরোয়া হয়ে পড়েছিল।সে কারণেই আওয়ামী লীগ গণ শত্রুতে পরিণত হয়েছে ।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, কাজী ফরিদ আহমেদ পলাশ, চেয়ারম্যান শফিকুর রহমান ,অধ্যাপক মোফাজ্জল হোসেন , মোরশেদ আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান , তারিকুল ইসলাম চঞ্চল , ,জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,,সাধারণ
সম্পাদক আবদুল হান্নান মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল,সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, , উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন ,উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম,সদস্য সচিব আলী আজগর, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,মির্জা তায়েব, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি ,সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, যুবদল নেতা মোতালেব হোসেন , মির্জা রনি, প্রমুখ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.