সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বগুড়ায় শহীদ ছাত্র-জনতার পরিবারের পাশে তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ রিক্সা চালক কমরউদ্দিন খান, শিক্ষার্থী শহীদ শাকিল হাসান মানিক, শ্রমিকদল নেতা শহীদ মোঃ জিল্লুর রহমান-সহ অন্যান্য শহীদ পরিবারের (বগুড়া) পরিবারের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানিয়েছে একটি প্রতিনিধি দল।

আজ সোমবার দুপুরে (সেপ্টেম্বর ১৬, ২০২৪) গণআন্দোলনে শহীদ রিক্সা চালক কমরউদ্দিন খান, শিক্ষার্থী শহীদ শাকিল হাসান মানিক, শ্রমিকদল নেতা শহীদ মোঃ জিল্লুর রহমান-সহ অন্যান্য শহীদ পরিবারের সাথে (বগুড়া) সাক্ষাৎ করতে নিহত ব্যক্তিদের বাসায় যান তারা।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, গাবতলী উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন ও স্থানীয় বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.