বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

মার্কিন প্রতিনিধি দলকে গ্রাফিতির আর্টবুক উপহার, রঙ ও ব্রাশ কেনার টাকা ছিল না : প্রধান উপদেষ্টা

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

 

ঢাকা : ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলকে বাংলাদেশের গ্রাফিতি সম্পর্কিত একটি আর্টবুক উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বইটিতে ঢাকা ও অন্যান্য শহরের দেয়ালে জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের সময় ছাত্র-তরুণদের আঁকা কয়েকটি সেরা শিল্পকর্মের ছবি রয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এই আর্টবুক উপহার দেন প্রধান উপদেষ্টা।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, প্রধান উপদেষ্টা এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ‘এটা পাশবিক শক্তিকে প্রতিহত করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও যুবকদের আবেগ, আশা ও আকাঙ্ক্ষাকে চিত্রিত করে।’

তিনি মার্কিন প্রতিনিধিদের বলেন, আমি আপনাদের ঢাকার দেয়ালগুলো দেখার জন্য অনুরোধ করবো। এই গ্রাফিতিগুলো এখনও বিদ্যমান। এগুলো কেবল বিপ্লবের পরেই আঁকা হয়নি। জুলাই মাসে বিক্ষোভ চলাকালীন ছাত্ররা সরকারি বাহিনীকে অমান্য করে গ্রাফিতি আঁকেন।

শিল্পকর্মের ব্যাখ্যা করে তিনি বলেন, ‘তরুণ চিত্রশিল্পীরা দেয়ালকে শক্তিশালী ক্যানভাসে পরিণত করার পর ঢাকা বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়। শক্তিশালী বার্তা দেওয়ার জন্য তারা স্লোগান ও কবিতা লিখেছেন। এই বার্তাগুলো বিপ্লবের চেতনা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

প্রধান উপদেষ্টা স্মরণ করেন কীভাবে ছাত্রছাত্রীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের সমর্থনে বার্তা পৌঁছে দেন।

তিনি বলেন, ‘তাদের কাছে রঙ ও ব্রাশ কেনার টাকা ছিল না। জনগণ তাদের সমর্থন করতে এগিয়ে এসেছিল।

বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান।প্রতিনিধি দলে ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর এবং মার্কিন ট্রেজারি বিভাগের পরিচালক জেরোড ম্যাসন। সূত্র : বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.