বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ Time View
  •  

    ঢাকা, ডেক্স: মেঘনা উপজেলা বিএনপির অর্থায়নে হাইওয়ে থেকে মেঘনা উপজেলা বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা মেরামত কাজ পরিদর্শন করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। সাথে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

    শনিবার তিনি বৃষ্টি উপেক্ষা করে রাস্তার মেরামত কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এক সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি। উন্নয়নের রাজনীতি।

    তিনি বলেন, নিএনপি নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের কাজ করছে। যাতে এলাকার লোকজনের চলাচল সহজ হয়। এলাকায় মানুষ উপকৃত হয়।

    অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজনীতি করছি। তার পরামর্শে আমরা কাজ করছি। তার হাতকে আমাদের সকলকে শক্তিশালী করতে হবে যাতে আগামীর বাংলাদেশ তাঁর নেতৃত্বে এগিয়ে চলে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.