বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

আগামী ৫ অক্টোবরের আগে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করনের ঘোষণা দিন: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৭ Time View

 

ঢাকা, ডেক্স : বাংলাদেশ শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া অর্ন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের আগে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করনের ঘোষণা দিন। শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের কমিটি বাতিল করুন। দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করুন।

শনিবার টাংগাইলে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এই দাবি জানান।
তিনি বলেন, বিগত ১৫ বছর শিক্ষকসমাজ নানা ভাবে অবহেলিত ছিলো। আওয়ামীলীগের দলীয় শিক্ষকদের অত্যাচার আর নির্যাতনে তারা দুর্বিষহ জীবন- যাপন করেছেন। কথায় কথায় যোগ্য ও দেশপ্রেমিক শিক্ষকদের চাকরীচ্যুতি করা হয়। নানাভাবে হয়রানির শিকার হন।

তিনি বলেন, ছাত্র – জনতার গণঅভ্যুত্থানে আজ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন আর অন্যায় সহ্য করা হবে না। দীর্ঘদিন ধরে বেসরকারী শিক্ষক – কর্মচারীরা তাদের চাকুরী জাতীয়করনের দাবিতে আন্দোলন – সংগ্রাম করছে। এই দাবি আদায়ে অনেক শিক্ষক- কর্মচারী কারাবরণ করেছেন। আওয়ামী ফ্যাসিষ্ট সরকার মামলা দিয়ে কারাগারে আটক করে রেখেছে। আমি নিজও বারবার কারাগার বরন করেছি। আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশে শিক্ষক- কর্মচারীদের ন্যায় সংগত দাবি মেনে নেবার দাবি জানাচ্ছি।

সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন মহাসচিব বাংলাদেশ শিক্ষক সমিতি, মাওলানা দেলোয়ার হোসেন সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি। বক্তব্য রাখেন অন্যান্য শিক্ষক নেতারা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.