বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

ঢাবির আইইআর এর দুই অধ্যাপককে স্থায়ী অব্যাহতির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ Time View

 

 

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দুই অধ্যাপকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ধর্মীয় পোশাকের ভিত্তিতে শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে স্থায়ী অব্যাহতির দাবি জানিয়েছেন ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুই অধ্যাপকের স্থায়ী অব্যাহতির দাবিতে ‘মার্চ টু আইইআর’ কর্মসূচি পালন করেছে সাবেক ও বর্তমানরা।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন, ইনস্টিটিউটের অধ্যাপক ড. অহিদুজ্জামান চান ও অধ্যাপক মাহবুবুর রহমান লিটু। দুই অধ্যাপকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ হলো, বৈষম্য-বিরোধী আন্দোলনের বিরোধিতা, স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষকতা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক পেশি শক্তি খাটিয়ে শিক্ষার্থীদের নিপীড়ন ও ধর্মীয় পোশাকের ভিত্তিতে শিক্ষার্থীদের হেনস্থা ও অকৃতকার্য করিয়ে দেওয়া।

২৫ তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, বৈষম্য-বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছেন অহিদুজ্জামান চান। আমাদের সঙ্গে সংহতি না জানিয়ে তিনি উল্টো টকশোতে গিয়ে বলেছেন, বিরোধী দলের মানুষজন এই আন্দোলন করেছে। এই শিক্ষার্থী আরও বলেন, ১৫ জুলাই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইনস্টিটিউটের ভেতরে ঢুকতে চাইলে লিটু স্যার গেট খুলেননি। এছাড়া এই দুইজন অধ্যাপক ধর্মীয় পোশাকের ভিত্তিতে শিক্ষার্থীদের হেনস্তা করেছেন।

মাহবুবুর রহমান লিটু স্যার ২৬তম ব্যাচের একজন শিক্ষার্থীকে ভাইভা বোর্ডে ফেইল করে দিয়েছেন হিজাব না খোলার কারণে। চান স্যার আমাদের অনেক শিক্ষার্থীকে পরীক্ষার হলে হিজাব পরে আসার কারণে হেনস্তা করেছেন। পরীক্ষার হল থেকে বের হয়ে যেতে বলেছেন। বিশ্ববিদ্যালয় যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে দুই অধ্যাপককে স্থায়ী অব্যাহতি না দেবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.