সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ত্রাণ প্রদান

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

ঢাকা : বন্যা দূর্গত মানুষের মাঝে বিতরণের জন্য হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এবং জনসাধারণের প্রদত্ত নগদ অর্থ ও ত্রান সামগ্রী আজ বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে ।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ,জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেনের হাতে সর্বমোট ৪,১১,২২০ টাকা এবং আরো প্রায় ১,১৮,৫০০ টাকার ত্রাণ সামগ্রী তথা চাল,ডাল,তেল,পানি,চিড়া,মুড়ি,শাড়ী,লুঙ্গী,জামা,প্যান্ট
সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
এসময় বিএবপির ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব ,যুগ্ম মহাসচিব এড.আবদুস সালাম আজাদ,ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান ,,হুমায়ুন কবির,তারিকুল ইসলাম চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ,বিএনপি নেতা রমজান আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ,ময়মনসিংহের হালুয়াঘাটে গত ২৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এসব ত্রাণ সামগ্রী গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.