সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

ক্ষুধা-দারিদ্র,অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে হবে: সেলিম উদ্দিন

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

জালিম,ফ্যাসিবাদী ও অবৈধ সরকারকে হটিয়ে নয়া স্বাধীনতার স্বাদ পাওয়া দেশ ও জাতি গঠন এবং কার্যকর রাষ্ট্রীয় সংস্কার করে ক্ষুধা- দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার রাতে রাজধানীর আদাবরের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদাবর থানার উদ্যোগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরার সদস্য ও আদাবর থানা আমীর আল আমীন সবুজের সভাপতিত্বে সুধী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মোহাম্মদপুর জোনের পরিচালক জিয়াউল হাসান,উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর জোনের টিম সদস্য আব্দুল হান্নান, আদাবর থানা সেক্রেটারী আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইতিপূর্বে দেশ ও জাতির সকল ক্রান্তিকালেই বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই ঐতিহাসিক ভূমিকা পালন করে এসেছে। ফ্যাসীবাদ পতনের আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনশক্তি সহ দেশপ্রেমিক ছাত্র- জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এই বিজয়ে আমাদের আত্মহারা হওয়ার সুযোগ নেই।কারণ, দেশ ও জাতিস্বত্তা বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ব্যবসায়ী সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজি রোধে ও জনগণের জানমাল রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় পালন করতে হবে কার্যকর ভূমিকা। অন্যথায় আমরা বিজয় ধরে রাখতে পারবো না। তিনি সাম্প্রতিক গণআন্দোলনে আহতদেরসহ শাহাদাত বরণকারী ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বানভাসিদের প্রতি সমবেদনা জানান এবং তাদের সকলের পাশে দাঁড়াতে ব্যবসায়ী সমাজের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.