রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

দগ্ধ রোগীদের জন্য ভ্যাক মেশিন উপহার দিলেন তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩৯ Time View

মহসিন হোসেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে আহত রোগীদের রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট হাসপাতালে দেখতে যান জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে তার নেতৃত্বে একদল চিকিৎসক গিয়ে রোগীদের খোঁজখবর নেন। এসময় জেডআরএফ প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে পোড়া রোগীদের ক্ষত শুকানোর জন্য ৫টি ভ্যাক মেশিন উপহার দেন।

জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ভ্যাক মেশিনগুলো ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়ালের কাছে হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন- জেডআরএফ’র রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্ল্যাহ, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, জেডআরএফ’র কো-অর্ডিনেটর ডা. সাজিদ ইমতিয়াজ, ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. আশফাক নবী কনক, ডা. শাহিনুর রহমান, ডা. শাওন, ডা. গালিব হাসান, ড. লাবিদ, ডা. আকাশ, ডা. বাদশা, ডা. মনজুর, ডা. সাকিব, ডা. রুশো, ডা. সৌরভ, ডা. আসফি, ডা. মেসকাত, ডা. শুভ, ডা. রাসেল ও ডা. ইফতেখারসহ চিকিৎসক নেতৃবৃন্দ।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হবিগঞ্জে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল কর্মী শহীদ রিপন শীলের বাসায় যান ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় তারেক রহমানের পক্ষ থেকে শহীদ রিপন শীলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিকে গতকাল শনিবার তারেক রহমানের নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে জয়পুরহাটের আক্কেলপুরে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। জেডআরএফ’র সদস্য এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, জেডআরএফ’র অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামসহ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ও সোনামুখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আক্কেলপুর উপজেলাধীন সোনামূখী ইউনিয়নের রামশালা গ্রামের নিবাসী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম এবং তিলকপুর ইউনিয়নের অধীনস্থ শিয়ালাপাড়া গ্রামের নিবাসী শিক্ষার্থী রেজওয়ান শরীফ রিয়াদ শহীদ হন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.