সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ফয়েল পেপার আটকে দেড় ঘণ্টার বেশি বন্ধ ছিল মেট্রোরেল

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ Time View

ঢাকা: ফয়েল পেপার বৈদ্যুতিক তারে আটকে যাওয়ায় দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে করে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আজ ৩১ মার্চ সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন চলাচলের কথা থাকলেও ৮টা ৪৫ মিনিটের পর সেটি চালু হয়।

আজ রোববার সকালে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দিনের প্রথম ট্রেন স্টেশনগুলোতে না আসায় অনেকেই ভেবে নেন, আজ হয়তো ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রাফিক অ্যাল্যার্ট গ্রুপে পোস্ট করেন অনেকে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, সকালে ঝোড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পড়ে। এটি সরাতে অল্প সময় লাগলেও মেইনটেন্যান্স টিম ওই সময় না থাকায় এক ঘণ্টার মতো সময় লাগে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.