সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়তে হবে: খসরু চৌধুরী এমপি

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৬০ Time View

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী এমপি বলেছেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদকাসক্ত থেকে দূরে থাকে। ডিসিপ্লিন ও সৎ হতে শেখায়। তাই নিজেকে সুস্থ রাখতে খেলাধুলায় অংশ নিতে হবে। মনে রাখতে হবে, স্বাস্থ্যই সব সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না। এজন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে।

সোমবার সকালে ঢাকা-১৮ আসনের ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে আগে শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়তে হবে। কারণ একটি দেশের প্রধান সম্পদই হচ্ছে মানবসম্পদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নই ছিল দেশের মানুষকে সম্পদে পরিণত করা। তার সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে দেশের মানুষের দক্ষতা বাড়াতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোতালেব মিয়া।

বিদ্যালয়ের সভাপতি মোঃ আতাউর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম, ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি এম কবির উদ্দিন রিপন, প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম প্রমুখ।

ঢাকা-১৮ আসনে সেহেরি এবং ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা-১৮ আসনের ৫০ নম্বর ওয়ার্ডে সেহেরি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে ৫০ নম্বর ওয়ার্ডের জয়নাল মার্কেট এলাকায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী এমপি।

৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আওলাদ হোসেন খানের সৌজন্যে এসব সেহেরি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আবু হানিফসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন, মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রমজানে সংযমী হতে হবে। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.