রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

পলাতক নেতার জন্য কি এদেশের মানুষ আন্দোলন করবে?

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৬৩৭ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির তথাকথিত আন্দোলনের সঙ্গে দেশবাসীর কোনো সম্পর্ক নেই। কারণ বিএনপি ব্যক্তিগত ইস্যু নিয়ে আন্দোলন করছে। তাদের দুর্নীতিবাজ নেতা দেশের সম্পদ লণ্ঠুন, হত্যা ও খুনের দায়ে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক আছেন। সে পলাতক নেতার জন্য কি এদেশের মানুষ আন্দোলন করবে?

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

হানিফ বলেন, দেশে যাদের গুম করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তাদের মধ্যে অনেকে ৬ মাস বা এক বছর পর বাড়ি ফিরে এসেছে। এদের অনেকে সামাজিক বা পারিবারিক কারণে আত্মগোপনে থাকেন। বিএনপি এটাকে গুম হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। আসলে বিএনপির কাছে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু নেই।

তিনি বলেন, বিএনপির ষড়যন্ত্র হলো দেশের মধ্যে নানা ধরণের অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করা এবং বিদেশের কাছে ধর্না দিয়ে সরকারের পতন ঘটানো যায় কিনা সেটাই তাদের স্বপ্ন। তাদের এ অপতৎপরতা বাংলাদেশে কোন দিন সফলতা লাভ করবে না।

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরফাতের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সালাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মাহাবুবুর রহমানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.