সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

মুক্তি পেলেন জামায়াতের আ‌মির

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৩০ Time View

ঢাকা: দীর্ঘ ১ বছর ২ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (১১ মার্চ) বিকাল সোয়া তিনটায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমীর। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে আমীরে জামায়াতকে রিসিভ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গাজীপুর মহানগরী আমীর জামাল উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.