সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

ডিসি-এসপিকে বদলির হুমকি দেওয়া যুবলীগ নেতা পবনের প্রার্থিতা বাতিল

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির হুমকি দেওয়া লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন ভবনে পবনের উপস্থিতিতে অভিযোগের শুনানির পরদিন এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম আরপিও ও আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করলো ইসি। আজই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি রিটার্নিং কর্মকর্তাকে দিতে যাচ্ছে ইসি।

মোহাম্মদ হাবিবুর রহমান পবনের বিরুদ্ধে অভিযোগ-তিনি গত শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অকথ্য ও আপত্তিকর ভাষায় কথা বলেন। ডিসি ও এসপিকে তিন দিনের মধ্যে বদলি করার হুমকি দেন। ওই দিনই এ বিষয় জানিয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠান সুরাইয়া জাহান।

ওই প্রতিবেদনে এ প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার এ ধরনের আচরণ করার অভিযোগ আনেন। এ ঘটনায় কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না-তা জানতে চেয়ে মোহাম্মদ হাবিবুর রহমান পবনকে গতকাল সোমবার নির্বাচন কমিশনে তলব করা হয়।

গতকাল সোমবার মোহাম্মদ হাবিবুর রহমান পবনের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুনে ইসি। ওই শুনানি বিকাল ৩টায় শুরু হলেও ২২ মিনিট পর হাজির হন প্রার্থী। ওইদিন শুনানি হলেও আজ রায় দিল কমিশন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রথম কারো প্রার্থিতা বাতিল করল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.