রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

সাকিবদের উড়িয়ে ফাইনালে দুই কুশলের ডাম্বুলা

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪১৬ Time View

লঙ্কান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠে গেছে ডাম্বুলা আউরা। আসরের প্রথম কোয়ালিফায়ারে সাকিব-লিটনদের দল গল টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা। কুশল মেন্ডিস ও কুশল পেরেরার ব্যাটে এই জয় পেয়েছে ডাম্বুলা।

বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নামে দাশুন শানাকার নেতৃত্বাধীন গল টাইটান্স। কিন্তু সুবিধা করতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান তুলে অলআউট হয় গল।

দলটির হয়ে ওপেনার লাসিথ ক্রুসপুলে ৬১ বলে ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেন। সাতটি চারের শট মারেন এই ২৪ বছর বয়সী ক্রিকেটার। তবে অন্য কেউ ব্যাট হাতে রান পাননি। সাকিব দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন।

পাঁচে নামা সানাকা ১২ ও সাতে নামা সামারাকুন ১৫ রান করে আউট হলে অল্পে আটকে যায় গল। জবাব দিতে নেমে দুই বল থাকতে জয় তুলে নেয় ডাম্বুলা।

দলটির হয়ে ওপেনার আভিস্কা ফার্নান্দো ১৪ বলে ২৪ রান করেন। অন্য ওপেনার কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৪৯ রানের ইনিংস। তিনি ৪৫ বলে ছয়টি চারে ওই রান করেন।

চারে নামা কুশল পেরেরা খেলেন ৩৯ বলে ৫৩ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি চার ও তিনটি ছক্কার শট আসে। সাকিবদের এখন দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.