শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলি: হাফিজ উদ্দিন

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫৩৪ Time View

ভোলায় বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলি চালানোকে ‘বিনা উসকানিতে নরহত্যার শামিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ। তিনি বলেছেন, বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য এটি করা হয়েছে।

আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন। ‘রাজনৈতিক সংকট সমাধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল।

 

গতকাল রোববার ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিতে আবদুর রহিম মাতবর নিহত হন। সংঘর্ষে আহত হন দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি। গতকাল বেলা ১১টার দিকে জেলা সদরের মহাজনপট্টিতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে এ সংঘর্ষ হয়।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন ভোলার গতকালের ঘটনার কথা তুলে ধরেন। তিনি ভোলা-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে এখানে উপস্থিত হয়েছি। আমার জেলা ভোলায় গতকাল বিনা উসকানিতে পুলিশ বাহিনী গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমকে হত্যা করেছে। সেখানে নেতাদের নির্দয়ভাবে লাঠিপেটা করেছে। অথচ তারা পার্টি অফিসে মিটিং করে একটি মিছিল নিচ্ছিল। মিছিল শুরুও হয়নি। এ সময় পুলিশ লাঠিপেটা ও গুলি করে। এটি সম্পূর্ণভাবে বিনা উসকানিতে নরহত্যার শামিল।’

হাফিজ উদ্দিন আরও বলেন, ‘হামলা করা হয়েছে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য। গণতন্ত্রের অভিযাত্রায় যেসব লড়াকু সৈনিকেরা রাজপথে নেমে আসছে, তাদের প্রতিহত করার জন্য, তাদের মনে সন্ত্রাস সৃষ্টি করার জন্য এ ধরনের একটি হত্যাকাণ্ডে উপনীত হয়েছে।’

সাবেক সংসদ সদস্য হাফিজ বলেন, ‘এভাবে গুলি করে সাধারণ মানুষকে বুটের তলায় বিদ্ধ করে কোনো সরকার বেশি দিন থাকতে পারে না। সাম্প্রতিককালে তার উদাহরণ আমরা।’ তিনি আরও বলেন, সরকার শুধু নিজেদের অর্থ-আয় করায় ব্যস্ত, গদি সুরক্ষিত রাখায় ব্যস্ত, কৃষক মরুক বা বাঁচুক, তাতে তাদের চিন্তা নেই। সে জন্য নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে তারা ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন।

এসব সংকট উত্তরণে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মনে করেন হাফিজ উদ্দিন আহম্মেদ।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ বলেন, গতকালের কর্মসূচি তো রাজনৈতিক স্বার্থের ছিল না। কর্মসূচি ছিল মানুষের মৌলিক চাহিদা, যে চাহিদা পূরণে ব্যর্থ, এই সরকারকে সেই চাহিদা ফিরিয়ে দেওয়ার কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে পুলিশ কীভাবে গুলি করে?

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মো. শাহাব উদ্দিন। সঞ্চালনা করেন জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন।

সুত্র: প্রথম আলো

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.