শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা কুমিল্লাসহ আরও সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৯৪০ Time View

মনিরুল ইসলামঃ ৮ অক্টোবর পথচলার ১৮ বছর পূর্ণ করছে দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে দর্শকদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুবেল বলেন, দর্শকদের প্রত্যাশা পূরণে আমরা বরাবরই সচেষ্ট। পথচলার শুরু থেকে দর্শকরা আমাদের যে ভালোবাসা দিয়ে আসছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদের চাহিদা এবং সুযোগ-সুবিধাকে প্রাধান্য দিয়ে আসছে। দর্শকরা সঙ্গে আছেন বলেই আমরা আজ এ পর্যায়ে আসতে পেরেছি।

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের আকৃষ্ট করে প্রেক্ষাগৃহটি। বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট পাঁচটি হল রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত সম্ভার এবং মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং সামরিক জাদুঘরে এর শাখা রয়েছে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। চট্টগ্রাম এবং বগুড়ায় নির্মিত হতে যাচ্ছে নতুন শাখা। ঢাকার উত্তরা, কুমিল্লাসহ পর্যায়ক্রমে সারা দেশব্যাপী আরও সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান ষ্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুবেল।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.