সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সাংবাদিক নাহিদ নজরুলের শয্যাপাশে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ Time View

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সাংবাদিক, কলামিস্ট ও গীতিকার নাহিদ নজরুলকে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

গতকাল শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি একজন অভিজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের খোঁজখবর নিতে শনিবার হাসপাতালে যান রফিকূল ইসলাম। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং নাহিদ নজরুলের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তিনি চিকিৎসকদেরকে সাংবাদিক নাহিদ নজরুলের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।

ডা. রফিকূল ইসলাম আহত নাহিদ নজরুলের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন, “দলের পক্ষ থেকে আমরা সবসময় পাশে আছি। যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”

নাহিদ নজরুলের শারীরিক অবস্থার বিষয়ে তিনি আরও জানান, “তার ডান পায়ের নীচের অংশে টিবিয়া ও ফিবুলার দুটি হাড় ভেঙে গেছে এবং গোড়ালি পর্যন্ত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সামগ্রিক শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।”

উল্লেখ্য, নাহিদ নজরুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি জনপ্রিয় কলামিস্ট ও গীতিকার হিসেবে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.