সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

বাজিতপুর উপজেলা বিএনপি: সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক মনির নির্বাচিত

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

মনিরুল ইসলাম : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান মনির। বুধবার উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব উন নবী খান সোহেল বলেন, নির্বাচিত সরকারই দেশের মানুষের সমস্যা সমাধান করতে পারে, দেশের অর্থনীতি সচল রাখতে পারে এবং দেশের সংস্কার চালু রাখতে সক্ষম। এছাড়া ফ্যাসিস্ট সরকারের বিচারও সম্পন্ন করবে।

শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.