সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

২৩ বছরের সংগ্রামের পর স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে, শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি : মির্জা আব্বাস

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা যে সফলতা উদ্‌যাপন করছি, সেটি শুধু ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল। আমাদের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রামের কথা ভোলা যাবে না।সেখানে ২৩ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে, সেখানে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শুরুর পূর্বে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

মির্জা আব্বাস বলেন, ‘ষড়যন্ত্র হচ্ছে, কেউ এক এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছেন। কালকে ঘোষণাপত্র ঘোষণা হয়েছে বৃষ্টির মধ্যে। ভিজে আমরা সেখানে ছিলাম। দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। আমিও এটাকে স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, ‘তবে শুধু একটি কথা বলতে চাই। সেখানে ২৩ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে, সেখানে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি।’

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.