রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করায় জাতির সঙ্গে বিএনপির সন্তোষ প্রকাশ: সালাহউদ্দিন

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করায় সারা জাতির সঙ্গে বিএনপিও সন্তোষ প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম এবং জুলাইয়ের যোদ্ধাদের জুলাই শহীদদের ছাত্র গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেয়া সমুচিত হয়েছে। এটা আমাদের প্রাণের দাবি এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি তিনি যেমন দিয়েছেন, সারা জাতি দিয়েছে, আমরাও দিচ্ছি। আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগে পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টা যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই প্রণিধানযোগ্য। তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিবেন। অবশ্যই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথাসময়ে। কিন্তু প্রধান উপদেষ্টা যেই নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন সে দোদুল্যমানতাটা রইলো না এবং সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহ সৃষ্টি হবে। আগামী দিনের নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু-নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বের মধ্যে সবচাইতে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি। এবং সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সমস্ত জনগণকে প্রস্তুতি নেয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকেও আহ্বান জানাচ্ছি।

বিএনপির এই নেতা বলেন, আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না। সবকিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে। আমরা এটাই আশা করি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.