সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমীরে জামায়াতের সুস্থতা কামনা

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

রবিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আসেন। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নিকট সালাম পৌঁছে দেন।

আমীরে জামায়াতের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় যে, আমীরে জামায়াত বর্তমানে অপারেশন পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ কার্ডিয়াক আইসিইউতে আছেন। সংশ্লিষ্ট ডাক্তারগণ উনার সাথে স্বশরীরে দেখা সাক্ষাতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন; যাতে ইনফেকশন না ছড়ায়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও বলা হয়, আল-হামদুলিল্লাহ আমীরে জামায়াতের জ্ঞান ফিরেছে, তিনি সুস্থ আছেন। তাঁকে তরল খাবারও দেওয়া হয়েছে। ডাক্তারগণ আশা প্রকাশ করেছেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।

এ সময় জনাব তারেক রহমানের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই, সিলেট মহানগরী জামায়াতের আমীর জনাব ফখরুল ইসলাম একটি ফুলের তোড়া গ্রহণ করেন।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.