শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে- রাশেদ প্রধান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫৭ Time View

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, প্রমত্ত পদ্মার নানাবিধ জায়গায় চর জেগে উঠেছে, দেখে মনে হচ্ছে ছোট ছোট খাল। ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে, বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে হিন্দুস্তান আমাদের ভাতে মেরেছে, পানিতে মেরেছে। কথা বার্তা পরিষ্কার, হাসিনামুক্ত নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন চলবে না। অন্তর্বতী সরকারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির ৫ম দিন রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, সীমান্ত হত্যা, ভূমি দখল, অবৈধ পুশইন, পানি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে ভারত প্রমাণ করেছে তারা আমাদের বন্ধুর ছদ্মবেশে চির শত্রু। দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আগামীতে বাংলার মসনদে ফ্যাসিস্ট শেখ হাসিনার মত নতুন কোন স্বৈরাচার ও হিন্দুস্তানের গোলাম যেন আহরণ করতে না পারে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।

গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, শামীম আখতার পাইলট, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সামছুল হক আকন্দ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.