শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

এবার ঈদুল আজহায় ১০ দিন ছুটি

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৮ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ঈদের আগে ১৭ ও ২৪শে মে অর্থাৎ দুই শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। গতকাল উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন করেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন প্রেস সচিব। এদিকে সভা সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ই জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। সে হিসেবে ঈদুল আজহার ছুটি আগামী ৫ই জুন শুরু হয়ে ১৪ই জুন শেষ হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.