মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে : মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ Time View

ঢাকা :  বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তবর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো তথ্য উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতিবিরোধী।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে।আলোচনার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।

লন্ডন থেকে স্বস্ত্রীক দেশে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার বেলা ১২ টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল বিমান বন্দরে পৌঁছান। ৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপি মহাসচিব লন্ডন যান। লন্ডন অবস্থাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতে অংশ নেন।স্ত্রী রাহাত আরা বেগম লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখান।

বিমান বন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, নেতাকর্মীদের ধৈয্য ধরার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। যে বিজয় এসেছে তা রক্ষা করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।মামলা শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, সংস্কার নয় নির্বাচন কে প্রাধান্য দিচ্ছে বিএনপি এমন ধারনা ভুল। বিএনপি ২ বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।বাংলাদেশে যে সমস্যা গুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং-।

‘লন্ডন সফর ফলোপ্রসু’

হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের গণমাধ্যমের সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ আমি যে উদ্দে্শ্যে লন্ডনে গিয়েছিলাম.. ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশী এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে… তাদের সভায় যো্গ দিয়েছি। সেখানের প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলোপ্রসু হয়েছে।

‘তারেক রহমানের বার্তা’

তারেক রহমানের কাছ থেকে কি বার্তা এনে্ছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘‘ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনার(দেশবাসী) ধের্য্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে… এই বিজয়কে ফলোপ্রসু ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধরয্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুণঃপ্রতিষ্ঠা করতে হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যুনতম যেসব সংস্কার জরুরী তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.