বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হওয়ায় হানিফ মিয়াকে সংবর্ধনা যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা বার্তা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে (ডোনাল্ড ট্রাম্প) বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্র জুড়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- দুই দেশের বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব বজায় থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.