বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কে শতাধিক প্রাপ্তবয়স্কর ডে-কেয়ার কেন্দ্রে অভিযান, মেডিকেইড জালিয়াতির তদন্ত আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই ডেমোক্র্যাটদের অগ্রগতির সম্ভাবনা ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের, নভেম্বরেই বৈঠকের সম্ভাবনা যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন, অনুমোদন ৩১ শতাংশে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির নেপথ্যে কী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)

স্বৈরাচারের পতন হয়েছে, তবে তাদের প্রেতাত্মারা এখনো বিরাজমান : বদিউল আলম মজুমদার

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

 

 

ঢাকা : নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে, তবে তাদের প্রেতাত্মারা এখনো বিরাজমান। এখনো নানাভাবে হয়রানি অব্যাহত আছে, এটা দ্রুত বন্ধ হতে হবে।

রোববার, ২৯ সেপ্টেম্বর রাজধানীর এনজিও বিষয়ক ব্যুরোয় আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমিও একসময় তথ্য চেয়ে হয়রানির শিকার হয়েছি। অর্থপাচারের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে তথ্য চেয়েছিলাম, তথ্য কমিশন আমাদের তথ্য দেয়নি। পরে আদালতে গিয়েছি। গত নির্বাচনের আগে নির্বাচন কমিশন কীভাবে নিয়োগ হয়েছিল, কোন দল কোন কমিশনারের নাম প্রস্তব করেছিল- সে তথ্য পাইনি। তথ্য কমিশন বলেছিল- এটা সেনসিটিভ তথ্য, তাই দেওয়া যাবে না।

তিনি বলেন, রাষ্ট্রের মূল মালিক নাগরিক। সেনসিটিভ তথ্যও নাগরিকদের দিতে হবে। নাগরিকদের সক্রিয় হয়ে সেনসিটিভ তথ্য চাইতে হবে। রাজনৈতিক দলেরও তথ্য চাইলে আমরা যেন পেতে পারি- এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক দল গণতান্ত্রিক না হলে অবাধ তথ্য অধিকার প্রতিষ্ঠা পাবে না। দেশে গণতন্ত্র পুরোপুরি চালু হয় না।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.