সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

ব্যাংক লুটেরাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে: মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

ব্যাংক লুটেরাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা বিএনপি আয়োজনে মিনি স্টেডিয়ামে এক জনসভায় এ দাবি জানান তিনি। সম্প্রতি ও গণতন্ত্র রক্ষা এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, গত ১৬ বছরে দেশের সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সব টাকা লুট করে দেশের অর্থনীতিটা ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা দেশটাকে বাপ দাদার জমিদারি মনে করেছিলো। যখন ইচ্ছা মানুষকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখতো, না হলে হত্যা করতো। ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীর সন্তান স্বজনরা এখনো তাদের পথ চেয়ে আছে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয়নি। তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। তারা দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে। আল্লাহ তাদের বিচার করেছেন।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার সরকার বর্তমানে দেশের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে। মাঠ পরিষ্কার হলেই ওবায়দুল কাদের সাহেবকে খেলার আমন্ত্রণ জানাব, আসেন আগামীতে খেলা হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা ড. ইউনুস একজন সর্বজনীন ব্যক্তিত্ব। তিনি নোবেল বিজয়ী। সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, অথচ শেখ হাসিনা তার নামে মামলা দিয়ে তাকেও জেলে পাঠাতে চেয়েছিলেন। আল্লাহর কি বিধি বাম, তিনি নিজেই এখন দেশ ছাড়া হয়েছেন।

এ সময় আরও বক্তব্য দেন- ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, দিনাজপুরের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া, সাবেক এমপি জেড মর্তুজা তুলা, জেলা বিএনপির সহ-সভাপতি ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক জিএস ওবায়দুল্লাহ মাসুদ, কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আহম্মেদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, জেলা যুবদলের সভাপতি শরিফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.