সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

‘তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে’

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

বিএনপির নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের অবিরাম জুলুম-নির্যাতন করেছে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক দল বিএনপির নেতাকর্মীদের ঐক্য নষ্ট করতে পারেনি, মনোবল ভাঙতে পারেনি। তৃণমূলের স্পন্দন ও গণমানুষের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের রয়েল রেস্টুরেন্টে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন – বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ – সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।

মাহমুদুর রহমান সুমন বলেন, ছাত্র- জনতার আন্দোলনে গত ৫ আগষ্ট ভারতে পালিয়েছে শেখ হাসিনা। এখনো স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা প্রশাসনসহ নানা জায়গায় ঘাপটি মেরে বসে আছে। দেশে বিশৃঙ্খলার করার চেষ্টা করছে। কিন্তু দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে মোকাবেলা করছেন। দেশকে স্থিতিশীল রাখতে যা যা করার দরকার, বিএনপি নেতাকর্মীরা তা-ই করবে এবং করছে। তারেক রহমান নেতৃত্বের গুণাবলি দিয়ে প্রমাণ করেছেন যে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল।

শেখ হাসিনা বাংলার মাটিকে যেভাবে কলঙ্কিত করেছেন, দেশনায়ক তারেক রহমানকে দেশের মানুষ ফিরিয়ে এনে কলঙ্কমুক্ত করবে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান সুমন

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.