সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

কাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মর্যাদার সাথে পালন করার আহবান এনডিপির

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

 

ঢাকা : আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২০২৪ আরবি হিজরি ১৪৪৬ এর ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে পালন করার আহবান জানান এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

আজ রোববার এক বিবৃতিতে এ আহবান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখেরি নবী আল আমিন হিসেবে সব ধর্ম-জাতির কাছে পরিচিত হযরত মুহাম্মদ (সা.)এর জন্ম ও ওয়াফাত দিবস ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল। মাত্র ৬৩ বছর জিন্দেগীতে তাঁর উপর নাযিল হয়েছে পবিত্র আল কোরআন।তিঁনি বিদায় হজ্জে ঐতিহাসিক ভাষনের মধ্যে দিয়ে সারা বিশ্বের মানব জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। ঐতিহাসিক মক্কা বিজয়ের পর শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা করে একটা নতুন অধ্যায় শুরু করেছেন।তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি ঐতিহাসিক শিক্ষা। পবিত্র কোরআন এবং হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)জীবনী আমরা যতবার পড়বো এবং আলোচনা করবো ততবারই আমরা সত্যের সঠিক পথে পরিচালিত হতে পারবো।প্রিয়নবী (সা.)কে অনুসরণ করলে আমরা কেউ বিপদগামী হবো না।আসুন আমরা সবাই মিলে সঠিক উপলব্ধি করে ন্যায় ও সত্যের পথ বেছেনি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত ও হেদায়েত দান করুন।

মহানবী মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.