বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

শিল্প উপদেষ্টার সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১০৮ Time View

ঢাকা, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪ঃ

শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান – এর সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত H.E. Mr. Reto Renggli আজ শিল্প উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শিল্প উপদেষ্টা বলেন,বাংলাদেশে ছাত্র- জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বতীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

এসময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জানান, বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়।বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে এটি আরো ত্বরান্বিত করে উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানিতে বেশ ভুমিকা রাখতে পারে।

রাষ্ট্রদূত আরো জানান, বাংলাদেশের ছাত্র জনতা যে আশা আকাঙ্ক্ষায় গণ-অভ্যুত্থান করেছে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ড বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর।

এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা ও ড. শাহ্ মোঃ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.