সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

ঢাকা, রবিবার, ২৫ আগস্ট

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রবিবার বাংলাদেশ সচিবালয়স্থ মেট্রোরেল স্টেশনে আগারগাঁও থেকে বাংলাদেশ সচিবালয় মেট্রোরেলে ভ্রমণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কার করা হবে এবং এ ব্যাপারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে।
মেট্রো রেলের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মেট্রোরেলকে এসেনসিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা এবং কেপিআই আপডেট করার ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

এ সরকার দুর্বল সরকার নয়; ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল এ সরকার উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বিগত সরকারের আমলে সংগঠিত সকল ধরনের অন্যায়-অবিচার, দুর্নীতি ও বিভিন্ন খাতে সংঘটিত বৈষম্য রোধে বর্তমান সরকারকে ন্যূনতম কিছু সময় দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহবান জানান।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মো: এহছানুল হক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.