শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কে শতাধিক প্রাপ্তবয়স্কর ডে-কেয়ার কেন্দ্রে অভিযান, মেডিকেইড জালিয়াতির তদন্ত আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই ডেমোক্র্যাটদের অগ্রগতির সম্ভাবনা ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের, নভেম্বরেই বৈঠকের সম্ভাবনা যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন, অনুমোদন ৩১ শতাংশে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির নেপথ্যে কী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)

বন্যা দুর্গতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আসা পানিতে নোয়াখালী, ফেনীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। ভয়াবহ বন্যায় মহাদুর্যোগে পড়েছে ওইসব এলাকার মানুষ। সামগ্রিক বন্যা পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বন্যা কবলিত নোয়াখালীর ৫ টি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জোন রাজগন্জ উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ (পুরাতন ভবন), নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী সরকারি কলেজ ( নতুন ভবন) এবং বেগমগঞ্জ দুর্গাপুরে ত্রাণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন ভারতীয় আগ্রাসনের সৃষ্টি এই বন্যা পরিস্থিতি। যার ফলে প্লাবিত হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আরো অনেক জেলা। আজকের এই কৃত্রিম যে পরিস্থিতি ভারত সৃষ্টি করেছে তাতে লক্ষ লক্ষ লোক বন্যার কবলে পতিত হয়েছে এবং মানুষ গৃহবন্দী সহ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পরেছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন অসহায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর। তারই প্রেক্ষিতে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। এবং আগামীতেও আপনাদের যেকোনো সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) আপনাদের পাশে থাকবে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.